বুধবার, ২৯ জুন, ২০১১

বৃষ্টিস্নাত মেঘলা দুপুর

গগনে গরযে মেঘ এল বরসা.........কুলে একা বসে আছি নাহি ভরসা

আজ দুপুরটা আমাদের সুন্দর দুপুর গুলোর একটি। দারুন কেটেছে সময়টা। শুধু ফড়িং তার ঠাণ্ডা লেগেছিল খুব। আমি ভাবলাম বুঝি কান্তেসে। আসলে তো ঠাণ্ডায় চোখ দিয়ে পানি পরছিল। আমরা ফার্মগেট থেকে রিক্সা নিয়ে নীলক্ষেত গেলাম। তারপর কাজ সেরে ছাতা ঠিক করে যহুম বৃষ্টির মাযহে রিক্সায় করে বাড়ি ফেরা। রাস্তায় কাদা। ফড়িং দিল কাদায় পাড়া। আর যায় কই? সেই কান্নাকাটি। :(

পড়ছে বৃষ্টির ফোটা টুপটাপ করে
ফড়িং টা বসে আছে চুপচাপ
চোখে তার কান্নার ছাপ
নির্বাক আমি বসে তার পাশে
মুছে দেই চোখের পানি হাতের পরশে
বোকা ফড়িং টা কেঁদে কেঁদে মোর বুকে ঢুকে বারবার
এই দেখিয়া মনখানা মোর কেঁদে কেঁদে ছারখার



পরে আমি অনেক কিছু করে কান্না থামালাম। পায়ের কাঁদা ধুয়ে দিলাম। তাও আবার সেই বাড়ির কাছে এসে দিল কাঁদায় পাড়া। তারপর বকুনি দিয়ে বাসায় দিয়ে আসলাম।

পরে শুনি ওর নাকি জ্বর এসেছে। আল্লাহ্‌ ওর জ্বর ভালো করে দিক সেই দোয়া করি।


ওর প্রিয় গানঃ

আমি বৃষ্টি চাই -শুভমিতা

বৃষ্টি বহুদূরে বৃষ্টি শহরে
বৃষ্টি অনুদানে বৃষ্টি আমাদের
বৃষ্টি মেঘ হলে বৃষ্টি হবে কি?
বৃষ্টি গর্জনে বৃষ্টি মেথ সুর
বৃষ্টি মানে কথা ...
বৃষ্টি কোন বেথা
বৃষ্টি যন্ত্রণা বৃষ্টি সুখের
আমি বৃষ্টি চাই ...আমি বৃষ্টি চাই বারবার
সুখে যন্ত্রণায় এ ঠিকানায় বাঁচবার
বৃষ্টি দিল তোমার
মন ভাল করে
বৃষ্টি কার মনে
দুখের ঘরে
বৃষ্টি খোলা ছাদে
বৃষ্টি তে ভেজা বৃষ্টি শপথের
ঊত্তর খোঁজা
বৃষ্টি মানে কথা
বৃষ্টি কোন বেথা
বৃষ্টি যন্ত্রণা বৃষ্টি সুখের
আমি বৃষ্টি চাই আমি বৃষ্টি চাই বারবার
সুখে যন্ত্রণায় এ ঠিকানায় বাঁচবার
বৃষ্টি দুরদিনে
বৃষ্টি সুবাতাস
বৃষ্টি এক সপ্নের মেঘলা আকাশ
বৃষ্টি তমাকে বলতে চাইছে কি ?
আমি দিশা হারা আমি বৃষ্টি
বৃষ্টি মানে কথা
বৃষ্টি কোন বেথা
বৃষ্টি জন্ত্রনার
বৃষ্টি সুখের

আমি বৃষ্টি চাই।।আমি বৃষ্টি চাই ।।বারবার
সুখে যন্ত্রণায়।।এ ঠিকানায় বাঁচবার 







রবিবার, ২৬ জুন, ২০১১

জীবন - ধূসর পান্দুলিপি (জীবনানন্দ দাশ)

অলস মাছির শব্দে ভরে থাকে সকালের বিষণ্ন সময়,
পৃথিবীরে মায়াবীর নদীর পারের দেশ বলে মনে হয়!
সকল পড়ন্ত রোদ চারি দিকে ছুটি পেয়ে জমিতেছে এইখানে এসে
গ্রীষ্মের সমুদ্র থেকে চোখের ঘুমের গান আসিতেছে ভেসে,
এখানে পালঙ্কে শুয়ে কাটিবে অনেক দিন –
জেগে থেকে ঘুমাবার সাধ ভালোবেসে।

রবিবার, ১৯ জুন, ২০১১

ক্ষুদে বার্তা, ১৩ই অগাস্ট ২০১০

হাজারে হাজার হাজারে হাজার
কতো পাথালাম বার্তা
সকালে উঠে যে শুনেছি আমি
হারিয়েছি সব :( গিয়েছে মুছিয়া
মন যে আমার কেঁদে কেঁদে উঠে পারব না
ভুলতে সে কথা।
হতচ্ছাড়া মোবাইলটা আপডেট হতে এত সময় নেয় কেন?

পেয়েছি বার্তা সবগুলো ফিরে
ফড়িঙটা আমার কেঁদে কেঁদে মরে
বার্তা পেয়ে ফড়িং যে মোর হেসে উঠে বারবার

অ্যালার্ম ক্লক, ১২ই অগাস্ট ২০১০

একটু আদর একটু ছোঁয়া একটু ভালোবাসা
একটুখানি বুকের ভিতর অনেকখানি আশা

একটু হাতের ছোঁয়া পেলে অনেক কিছু পারি
ভালোবাসি ওই পাগলিটাকে তার লাগিয়া মরি

একটা কিছুর ছুতো ধরে দেখতে গিয়েছি তারে
জানিনা কেন যে বুকের ভিতর উথাল পাথাল করে


মা আমাকে আজ ২০ টাকা দিসে :D ২৫ টাকা দিলে কি হইত :( (আমার মন খারাপ)

বিচ্ছেদ ,১১ই অগাস্ট ২০১০

এই ফড়িং টাকে বুকে নিয়ে সারাটা জীবন কাটাতে চাই..........

মা আমার আজ কান্না করে কাজল নয়ন চোখে
আদর করে বুকে নিই তারে চোখের পানি মুছে
এত ভালোবাসা আমি পাইনি কোথাও পেয়েছি মায়ের কাছে
ভালোবাসি তোমায় অনেক অনেক এতুটুকু নয় মিছে

বৃহস্পতিবার, ৯ জুন, ২০১১

কবিতা ১ : এখনও তোমার পাশে থাকবো বলে

আমার ফড়িং কে নিয়ে লিখা কবিতা...

এখনও জানলার ফাঁক দিয়ে
তির্যকভাবে পড়ে সূর্যের আলো
এখনও বারান্দায় চড়ুইয়ের দল
এসে ভিড় করে
এখনও আকাশ কালো করে
বৃষ্টি নামে দুপুরে
এখনও তোমার পাশে থাকবো বলে
অপেক্ষায় থাকি
এখনও পুরোনো সৃতি খুঁজে হাতড়ে বেড়াই
সুন্দর মুহূর্ত গুলো
তোমায় রাঙাবো আমি
সোনা রঙ মেঘেদের রঙে
তোমায় পরাব খোঁপায় কাঁঠালিচাঁপা ফুল
রক্তিম আভায় আকাশ সাজবে যেদিন সন্ধেবেলা
কনে দেখা রোদে দেখবো তোমায় আমি চুপটি করে
ভাববো কতটা ভালবাসি তোমায়।